ডুকি প্রয়াগ ফিল্মসিটির ভিতরে আবর্জনার স্তূপে আগুন - The News Lion

ডুকি প্রয়াগ ফিল্মসিটির ভিতরে আবর্জনার স্তূপে আগুন

 


দি নিউজ লায়নঃ    রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ডুকি প্রয়াগ ফিল্মসিটির ভিতরে এক পরিত্যক্ত জায়গার আবর্জনার স্তূপে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। এরপর প্রয়াগ ফিল্মি সিটি কর্তৃপক্ষের তৎপরতায় খবর দেওয়া হয় দমকল আধিকারিকদের।


ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রয়াগ ফিল্মসিটি কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান ওই পরিত্যক্ত জায়গায় পড়েছিল শুকনো পাতা ও গাছের ডাল। 


পাশাপাশি প্রয়াগ ফিল্ম সিটিটি জঙ্গল লাগোয়া হওয়ার কারণে জঙ্গলের শুকনো পাতায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়,সেই আগুন থেকে এই আগুন এমনটাই ধারণা ফিল্মসিটির কর্তৃপক্ষের। তবে ওই আগুন লাগার ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।দমকল এর একটি ইঞ্জিন নিয়ে দমকল বিভাগের কর্মীরা ঠিক সময়ে চলে আসায় বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পায় প্রয়াগ ফিল্ম সিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.